ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী Logo বিক্রি কমে যাওয়ায় ২০২৭ সালে সাইবারট্রাক উৎপাদন বন্ধ করবে টেসলা Logo মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর Logo মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর সড়কে বিএনপি নেতাকর্মীরা Logo ঢাকায় ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী Logo গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত Logo পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির Logo ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ Logo ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রামে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

চট্টগ্রামে আজ নির্বাচনি জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা ঘিরে বিএনপি নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে স্লোগানে স্লোগানে পলোগ্রাউন্ড মাঠে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

চট্টগ্রাম জেলা ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘সবার আগে বাংলাদেশ, ষড়যন্ত্রের হয়নি শেষ’ সহ নানান স্লোগান শোনা যায়।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে আগত উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহজালাল সাগর বলেন, রাত সাড়ে ৩টায় ঘুমধুম থেকে রওনা দিয়েছি তারেক রহমানকে দেখার জন্য। সাড়ে আটটার দিকে সমাবেশে এসে পৌঁছেছি।

এত সকালে কেন এসেছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রিয় নেতাকে (তারেক রহমান) সামনাসামনি দেখবো। তাই মঞ্চের কাছে বসার জন্য চলে এসেছি। সকালে আসায় মঞ্চের কাছে বসার সুযোগটা পেলাম।

বান্দরবান ৩০০ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসেছেন। আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা গতকাল রাতে নগরে এসে গেছেন। সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে। আমি বান্দরবানবাসীকে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামে আসার জন্য।

বাংলা৭১নিউজ/এমএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

চট্টগ্রামে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬