ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমায় জেনিফার লোপেজ

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন এক মাইলফলক। তার অভিনীত আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ থাকছেন বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। তবে অভিনেত্রী হিসেবে নয়, সিনেমাটিতে বিশেষ একটি গান গাইবেন এই তারকা।  

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘হোয়াইট’ সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় জেনিফার লোপেজ একটি ‘অ্যান্থেম’ বা থিম সং গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ- উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হওয়ার কথা রয়েছে।

তবে বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এই সিনেমায় জেনিফার লোপেজের কাজ সিনেমাটিতে ভিন্ন এক আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে অনেক আগেই। দক্ষিণ আমেরিকায় এরই মধ্যে সিনেমার ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় মূল সিনেমাটি নির্মিত হলেও পরবর্তীতে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। 

এদিকে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্তের এই নতুন প্রজেক্ট সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে?

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমায় জেনিফার লোপেজ

আপডেট সময় ১২:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬