বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ভোট নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

কিশোরগঞ্জ, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনের আগে নানা ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে বিএনপির নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ভোটের দিন তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে কেন্দ্রে যাওয়ার পরামর্শও দেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পৌর স্টেডিয়ামে বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ষড়যন্ত্র থেমে নেই। যাদের স্বাধীনতার সময় একটি বিশেষ ভূমিকা ছিল, মানুষ তা ভুলে যায়নি। সে কারণে সবাইকে সচেতন থাকতে হবে।

সমাবেশে তিনি বলেন, জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের আত্মনির্ভরশীল করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর কথাও জানান তিনি। কৃষকদের উন্নয়ন, গ্রাম থেকে জেলা পর্যন্ত সড়ক অবকাঠামো উন্নয়ন বিএনপির অগ্রাধিকার পাবে বলেও উল্লেখ করেন তিনি।

বিদ্যুৎ ও ইন্টারনেট সমস্যার পাশাপাশি সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসেবার ঘাটতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ জন্য নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম। সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com