ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

শেরে বাংলা-হাদির কবর জিয়ারতে শুরু এনসিপির নির্বাচনি যাত্রা

শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কাজী নজরুল ইসলাম এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিন নেতার মাজারে শেরে বাংলা ও শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবরে যান তারা। সেখানে কবর জিয়ারত ও দোয়া করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু করেন পার্টির শীর্ষ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা-৮ এর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। মধ্যরাত থেকে শুরু হলেও বৃহস্পতিবার দুপুরের দিকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টি।

বাংলা৭১নিউজ/অনিক

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

শেরে বাংলা-হাদির কবর জিয়ারতে শুরু এনসিপির নির্বাচনি যাত্রা

আপডেট সময় ০২:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬