ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু

জুলাইযোদ্ধা শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন মাদারীপুর–৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী তিনি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতে তিনি শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করেন। এরপর নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

গণসংযোগকালে তিনি খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি যান এবং হাট-বাজারের দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের খোঁজখবর নেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন মৃধা, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, কৃষক দলের সদর উপজেলা শাখার সদস্য সচিব এস এম রোমান সম্রাটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলা৭১নিউজ/এমএস

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু

আপডেট সময় ০২:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬