শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গুম ও শহীদ পরিবারের জন্য আলাদা বসার ব্যবস্থা

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সিলেটে বিএনপির নির্বাচনি প্রচারণার জনসভায় ‘গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের জন্য আলাদা বসার জায়গা রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে সরেজমিনে আলিয়া মাদরাসা মাঠে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার মধ্যেই তারেক রহমানের জনসভা মঞ্চের ডান পাশে ‘গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে অবস্থান করছেন শহীদ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও কোনো বিশেষ বা ভিআইপি আসনে বসছেন না। তার জন্যও অন্যান্যদের মতোই সাধারণ চেয়ার রাখা হয়েছে। এক কথায়, মঞ্চে থাকা সব আসন একই ধরনের, আলাদা করে ভিআইপি বা বিশেষ কোনো চেয়ার রাখা হয়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com