শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সিলেটে তারেক রহমানকে ঘিরে ‘দুলাভাই দুলাভাই’ স্লোগান

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

শ্বশুরবাড়ি থেকে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুরে শ্বশুরবাড়িতে এক আবেগঘন পরিবেশে নির্বাচনি গণসংযোগ ও প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

এদিকে তারেক রহমানের বক্তব্যের সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ‘দুলাভাই দুলাভাই’, ‘দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’ বলে স্লোগান দিতে থাকেন।

এসময় তারেক রহমান হাত নেড়ে স্বাগত জানান। একপর্যায়ে মাইক্রোফোন হাতে নিয়ে শুধু দুলাভাই নয়, বোনেরও খবর নেওয়ার কথা বলেন।

এরপর বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্যকালে তিনি বলেন, ‘ড. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেলো যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।’

এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি শ্বশুরবাড়িতে যান। এসময় তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com