বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যার জেরে আগুন, বৃদ্ধার মৃত্যু

নাটোর, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়ায় উপজেলা জিয়া পরিষদের সদস্য মো. রেজাউল করিমকে (৫৩) এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে ওই গ্রামের আব্দুল ওহাব নামে এক ব্যক্তির বাড়িতে একদল বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। আগুনে পুড়ে মারা যান সাবিহা বেগম নামে এক বৃদ্ধা।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে 

নিহত রেজাউল করিম ওই গ্রামের বাসিন্দা। রেজাউল করিম বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।  এ হত্যাকাণ্ডের পর ওই গ্রামের আব্দুল ওহাব নামে এক ব্যক্তি বাড়িতে একদল বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যান সাবিহা বেগম নামে এক বৃদ্ধা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে রেজাউল করিম বাসা থেকে পুকুরের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির কাছে রাস্তায় তার গলা কাটা লাশ দেখে স্বজনদের ও পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর জানান, বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ হত্যাকাণ্ডের পর ওই গ্রামের আব্দুল ওহাব নামে এক ব্যক্তি বাড়িতে একদল বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যান সাবিহা বেগম নামে এক বৃদ্ধা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com