বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’ প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির ৩০ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ বাস্তবসম্মত পদক্ষেপে বিমানকে আরও লাভজনক করা সম্ভব: বিমানমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখর শাহজালালের মাজার এলাকা

সিলেট,প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সফরে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। সেখানে গেলে মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাকে একনজর দেখতে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ১৬ মিনিটে তারেক রহমান মাজার প্রাঙ্গণে প্রবেশ করলে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান ও করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এ সময় মাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারেক রহমানকে সামনে পেয়ে অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, আবার অনেকে স্লোগানে অংশ নেন।

দলীয় সূত্র জানায়, সিলেট সফরের অংশ হিসেবে মাজার জিয়ারত শেষে তারেক রহমান স্থানীয় কর্মসূচিতে অংশ নেবেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com