শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

রাতে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। সেখানে থাকবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও।

তারেক রহমান ও তার সফরসঙ্গীরা বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে যাবেন।

প্রতিনিধিদলে আরও থাকছেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিবের ব্যক্তিগত সহযোগী ইউনূস আলী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, সৈয়দ মঈন উদ্দীন আহমেদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, মিয়া নুরুদ্দীন অপু, সালেহ শিবলী, আহমেদ আলী, কামাল উদ্দীন এবং এএনএম মনোয়ারুল করিম।

জানা গেছে, সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তারেক রহমানের থাকার কথা রয়েছে। রাত ১০টার দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন। সেখানে তার এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে।

তারেক রহমান ২০০৪ সালে প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সে হিসাবে দীর্ঘ ২১ বছর পর ডা. জুবাইদার পৈত্রিক বাড়িতে আতিথেয়তা নেবেন তিনি। বাড়ির জামাইকে বরণ করতে সেখানেও প্রস্তুতি নেওয়া হয়েছে।

শ্বশুরবাড়িতে যাওয়ার আগে রাতেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি তার রিসোর্টে তরুণের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন।

ওই জনসভা শেষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। ভোটের প্রচারের প্রথম দিনই তারেক রহমান সিলেটসহ সাত জেলায় জনসভায় যোগ দেবেন। জেলাগুলো হলো—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com