ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা Logo ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ Logo আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, আশা ড. তিতুমীরের Logo মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে

সমঝোতা থেকে সরে আসায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার বেড়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেছেন, আমরা একটি নির্দিষ্ট (নির্বাচনি জোট) সমঝোতায় ছিলাম। সম্প্রতি সেই সমঝোতা থেকে সরে আসার পর আমাদের বিরুদ্ধে অপপ্রচার বেড়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার বিভাগে অপপ্রচার সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ ফজলুল করিম মারুফ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সাহেবকে কেন্দ্র করে একটা বাজে ধরনের প্রোপাগাণ্ডা ছড়ানো হয়েছে। পীর সাহেবের ওখানে নাকি টাকা-পয়সা পাওয়া গেছে, কিন্তু সেটি মিথ্যা। এ বিষয়টা নিয়ে আজ ডিবি অফিসে এসেছিলাম।

অপপ্রচার কারা চালাচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, কারা অপপ্রচার চালাচ্ছে তা জানলে তো তাদের নাম উল্লেখ করে মামলা করতাম। তবে কাকতালীয় হওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, আমরা একটি নির্দিষ্ট সমঝোতায় ছিলাম, সেই সমঝোতা থেকে যখন চলে এসেছি তখনই আমাদের বিরুদ্ধে অপপ্রচার বেড়েছে বলে মনে হচ্ছে। বাকিটা প্রশাসন দেখবে। তবে আমরা কারও দায় দিতে চাই না। অফিসিয়ালি বিষয়টি কাকতালীয় মনে করছি।

এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। এতে কোনো কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাড়িতে অর্থ, স্বর্ণালঙ্কার ও বিএনপির সদস্য ফরমসহ বিভিন্ন আপত্তিজনক মালামাল পাওয়া গেছে বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনকে কলুষিত এবং হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। এজন্য ডিবিতে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ডিবিপ্রধান আমাদেরকে জানিয়েছেন, তারা বিষয়টি সমাধানে দ্রুত কাজ করবেন।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা

সমঝোতা থেকে সরে আসায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার বেড়েছে

আপডেট সময় ০৭:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬