ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার Logo গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির Logo রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন Logo সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি

জয়পুরহাটে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ২০ নেতাকর্মী

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ২০  নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে  সদর উপজেলার শুক্তাহার  মোড়ে বিএনপির কার্যালয়ে  জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–পাঁচবিবি এক আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানের কাছে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। 

এ সময় মাসুদ রানা প্রধান  বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের স্বাধীনতা পক্ষে থাকার প্রত্যয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর উপজেলা কৃষক দলের আনোয়ার হোসেন দিপু, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রধান, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন।

বিএনপিতে যোগদান করা ব্যক্তিরা বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বিকল্প নেই। বিষয়টি আমরা  বুঝতে পেরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগদান করেছি । মাসুদ রানা প্রধান একজন  সৎ মানুষ। আমরা তার পাশে থাকতে চাই।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার

জয়পুরহাটে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ২০ নেতাকর্মী

আপডেট সময় ১২:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬