ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত Logo গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির জন্য কাজ করছে সরকার Logo রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

বিক্ষোভকারীদের আত্মসমর্পণে তিন দিন সময় দিয়েছে ইরান

কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে উল্লেখ করে তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে ইরান সরকার।

গতকাল সোমবার জাতীয় পুলিশপ্রধান আহমাদ-রেজা রাদান বলেন, ‘বিভ্রান্ত হয়ে বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিরা তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তুলনামূলকভাবে কম শাস্তি পাবেন।’ 

রাষ্ট্রীয় টেলিভিশনে রাদান বলেন, ‘যারা অনিচ্ছা সত্ত্বেও দাঙ্গায় জড়িয়ে পড়েছিলেন, তারা বিভ্রান্ত ব্যক্তি, শত্রু সেনা নয়। ইসলামিক রিপাবলিকের ব্যবস্থায় তাদের সঙ্গে অবশ্যই নমনীয় আচরণ করা হবে।’

তিনি আরও বলেন, এই ধরনের ব্যক্তিদের আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ তিন দিন সময় দেওয়া হয়েছে।

ইরানের কর্মকর্তাদের দাবি, অর্থনৈতিক দুরাবস্থার প্রেক্ষাপটে শুরু হওয়া এ বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ ছিল। তবে পরে দেশকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রুদের উসকানিতে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

একই সঙ্গে সরকার জানিয়েছে, যেসব অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার চাপ থেকে এই বিক্ষোভ শুরু হয়, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে কার্যক্রমের কথা জানিয়েছেন দেশটির নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের প্রধানরা। গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক যৌথ বিবৃতি তারা বলেন, জীবিকা ও অর্থনৈতিক সমস্যা সমাধানে দিনের চব্বিশ ঘণ্টাই তারা কাজ চালিয়ে যাবেন।

অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব বিক্ষোভ দমনে সরকারের কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন, বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় তিন হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই সংখ্যা ২০,০০০ পর্যন্ত হতে পারে। 

সূত্র: খালিজ টাইমস, সিবিএস নিউজ

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত

বিক্ষোভকারীদের আত্মসমর্পণে তিন দিন সময় দিয়েছে ইরান

আপডেট সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬