ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু Logo বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সিআইপি প্রতিনিধি দল Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় Logo মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত

বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ

সংগীতশিল্পী হিসেবে আগে থেকেই আলোচিত ও জনপ্রিয় আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর খেলা বিষয়ক বিভিন্ন মন্তব্য করেও থাকছেন আলোচনার টেবিলে। এবার তার মন্তব্য, বিপিএল বা জাতীয় ক্রিকেট দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়।

আজ সোমবার সামাজিক মাধ্যমে এ মন্তব্য করেন আসিফ। অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট ২০২৫-২৬-এ শতরান তুলে নেওয়া দুই ক্রিকেটার মিরাজ ও রিংকুর ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছন আসিফ। ওই পোস্টে জাতীয় দল ও বিপিএলের বাইরে দেশের বিভিন্ন ক্রিকেট লীগ ও টুর্নামেন্টে গুরুত্ব আরোপ করেন গায়ক।

সেখানে লেখেন, ‘ঢাকা চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামে ঝলমলে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত বিপিএল বা জাতীয় ক্রিকেট দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়। সারা দেশে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।

এরপর লেখেন, ‘অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড শেষ হয়েছে। ২৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হবে ফাইনাল রাউন্ড। চলছে অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড। খুব দ্রুত শুরু হচ্ছে অনুর্ধ্ব ১৪ জাতীয় এবং প্রাইম ব‍্যাংক স্কুল ক্রিকেট। এগুলো ছাড়াও সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা ক্রিকেট লীগ এবং বিভিন্ন টুর্নামেন্ট।

গায়ক লেখেন, ‘ক্রীড়া সাংবাদিকতা কনটেন্টে রূপান্তরিত হওয়ায় কিশোর তরুণদের এসব খেলা মিডিয়ায় কোনো কোনায় প্রকাশিত হয় না। সংবাদমাধ‍্যম ব‍্যস্ত ঝলমলে আলোর ক্রিকেট আসর নিয়ে, সেখান থেকে মূহর্মুহু তৈরি হতে থাকে সত‍্য মিথ‍্যা ও আন্দাজনির্ভর কনটেন্ট। বিভ্রান্তিতে ভরপুর থাকে সেশ‍্যাল মিডিয়া। এগুলোর সাথে তৃণমূল ক্রিকেটের কোনো যোগাযোগই নেই।

সবশেষে লেখেন, ‘ভবিষ‍্যতের সাকিব আল হাসানরা সেখান থেকে তৈরি হয়ে এলে আবার তাকে ঘিরেই শুরু হবে কনটেন্ট চর্চা। ভুলে যাওয়া চলবে না, শুধুমাত্র বিপিএল বা জাতীয় দলের খেলাই মূখ‍্য নয়, দেশব‍্যাপী অনুষ্ঠিতব‍্য ক্রিকেটের খবরাখবর গণমাধ‍্যমে অপাংক্তেয় থাকা অনুচিত। বিভিন্ন ভেন‍্যুতে চলছে ভবিষ‍্যতের ক্রিকেটার তৈরীর উৎসব, সবাই উপভোগ করুন।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি

বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ

আপডেট সময় ১০:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬