ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার: বোন Logo সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত Logo গরুচুরির বন্ধে ব্যর্থতা, পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ Logo বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত Logo ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত বিজিবি সদস্য Logo ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক, শর্মিলার মন্তব্যে ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা Logo কলকাতা থেকে আজ দেশে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ Logo চিকেনস নেকে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরির ঘোষণা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর Logo লজ্জার রেকর্ড এড়িয়ে ৬৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশ Logo ঢাকাগামী এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে ৩০ যাত্রীকে উদ্ধার

মারা গেছে সেই হাতিটি

সিলেটে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়া হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি। সোমবার দুপুরে হাতিটি মারা যায়। ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে গিয়েছিল। ১৮ ঘণ্টার চেষ্টায় হাতিটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাতিটির পেছনের দুই পা ও মেরুদণ্ড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, দুর্ঘটনায় হাতিটি গুরুতর আহত হয়েছিল। চিকিৎসা দেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

হাতির চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ জানান, মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটির পেছনের অংশ অসাড় হয়ে গিয়েছিল। শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত ছিল। যে কারণে চিকিৎসা দিয়েও হাতিটি বাঁচানো সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত শনিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় রেললাইনের পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। ১৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার দুপুরে হাতিটিকে ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণীসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা হাতিটিকে চিকিৎসা দেন। 

বাংলা৭১নিউজ/আরকে

Tag :

কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার: বোন

মারা গেছে সেই হাতিটি

আপডেট সময় ০৬:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬