ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠাল সরকার

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা মোহাম্মদ মাহমুদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে মোহাম্মদ মাহমুদুজ্জামানের অবসর প্রদানের আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, মোহাম্মদ মাহমুদুজ্জামানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুসারে তাকে অবসর প্রদান করা হলো। তবে তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

একই কারণ দেখিয়ে কর আপিল অঞ্চল-১ ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও সরকার অবসর প্রদান করেছে।

বাংলা৭১নিউজ/একেএম
Tag :

আপডেট সময় ১২:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫