ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা Logo ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ Logo আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, আশা ড. তিতুমীরের Logo মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে

ইসির সামনে এখনো ছাত্রদল কর্মীদের অবস্থান, বিক্ষোভ

এদিকে ইসি ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনকে (ইসি) হুঁশিয়ারি করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের (ইসি) সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। তিনি বলেছেন, আমরা বর্তমানে শুধু মূল সড়ক অবরোধ করছি; তবে দাবি আদায়ে প্রয়োজনে মূল গেট অবরোধের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের দ্বিতীয় দিনের মতো এখানে ছাত্রদলের পক্ষ থেকে আবারও ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। আমি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের গতকালের মতো সুশৃঙ্খলভাবে তপ্ত রোদ উপেক্ষা করে অবস্থান করবো এবং আমাদের দাবি আদায় করতে যদি সারারাত এখানে অবস্থান করতে হয় আমরা সারারাত এখানে অবস্থান করবো।

ছাত্রদলের ৩ অভিযোগ

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

বাংলা৭১নিউজ/অনিক

Tag :
জনপ্রিয় সংবাদ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা

ইসির সামনে এখনো ছাত্রদল কর্মীদের অবস্থান, বিক্ষোভ

আপডেট সময় ০৩:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬