শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

চাঁনখারপুলে ৬ হত্যা মামলার রায় কাল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)। এ রায়ের ঘোষণা সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

বিষয়টি জানিয়েছেন প্রসিকিউটর গাজি এমএইচ তামিম।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় দেবেন। অন্য দুই সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায়, রায় ঘোষণার জন্য ২০ জানুয়ারি দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com