শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান ও হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।

শনিবার (১৭ জানুয়ারি) কসবার সিনিয়র সিভিল জজ আদালতের নির্বাচনী বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বরাবর এ চিঠি পাঠানো হয়।

বিচারিক কমিটিকে দেওয়া ইউএনওর চিঠিতে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বার বার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি-ধামকি প্রদর্শন করেন।

ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যারদিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ। আই উইল নট লিসেন টু দ্যাট।’

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায়, আচরণবিধি লংঘন হলে ব্যবস্থা নিতে হয়। জবাবে রুমিন ফারহানা বলেন, ‘সব জায়গায় হচ্ছে।’ পাশ থেকে এক ব্যক্তি বলেন, ‘আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তখন কিছু বলেন না।’ এরপর রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে বলেন, ‘এইরকম দেখায় আপনাদেরকে।

প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন।’ তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলে আরও বলেন, ‘আজকে শুনছি। আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে আর শুনব না। আমি যদি না বলি, এখান থেকে বের হতে পারবেন না। মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না।’

এ ঘটনায় নির্বাচনি আচরণবিধি লংঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার এক সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাঁধা এবং কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা হয়েছে উল্লেখ করে ইউএনও তার চিঠিতে লিখেছেন, এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

প্রসঙ্গত, সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সমাবেশে মোবাইল কোর্ট অভিযান চালায় স্থানীয় প্রশাসন। নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে প্রার্থীর এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটের নিরপেক্ষতার ওপর প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। সে সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে দাবি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের। তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com