শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি

মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দেবে, আশাবাদ আখতার হোসেনের

রংপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (‎এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘‘দেশের মানুষের কাছে জাতীয় ছাত্র শক্তি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। অন্যপক্ষে যতই ‘না’ ভোটের ক্যাম্পেইন করুক না কেন, দিনশেষে নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেবে।’’  

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুরে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন। 

আখতার হোসেন বলেন, ‘‘‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কার হলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে নাগরিকদের সেবা দেবে। নাগরিকদের অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, একক শাষন ব্যবস্থা আর থাকবে না।’’ 

তিনি আরো বলেন, ‘‘যারা ঋণখেলাপি ও রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়ে চলেছে, তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে।’’ তিনি এ সময় অভিযোগ করে বলেন, ‘‘ইসি ভবনের সামনে প্রার্থীদের মারধর করা হচ্ছে, সেখানে ইসি কোনো ভূমিকা পালন করছে না।’’  এতে করে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলার ব্যর্থতার কথাও জানান তিনি।

জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, ‘‘বাংলাদেশের মানুষ চায় না একই ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকুক, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক, বাংলাদেশের মানুষ পুরনো আওয়ামী সিস্টেম চায় না বলেই গণভোটে হ্যাঁ ভোট দিতে চায়।’’ 

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেছেন, ‘‘অনেকে গণভোটে নো ক্যাম্পেইন করছে, যারা বিরোধিতা করছে, তারাই আবার হ্যাঁ ভোটের পক্ষেও কথা বলছে।’’ জুলাইয়ের সকল শক্তি হ্যাঁর পক্ষে থাকবে বলেও মনে করেন তিনি।

রংপুরের পীরগঞ্জের বাবনপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ প্রচারণা শুরু করলো এনসিপির জাতীয় ছাত্রশক্তি। এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ‎আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতারা। 

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com