রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার ‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

রাজধানীর দুই থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল ও উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হাতিরঝিল থানার বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার (১৭ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রানা (২৩), জহিরুল হাওলাদার (২৫), মো. সিরাজুল ইসলাম (৫৫), রাজেশ কুমার (৩০), মো. তানভির হাসীব চৌধুরী, মো. ইয়াছিন আরাফাত (১৯) ও মো. সজীব হোসেন (৩০)।

উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, একই দিনে উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটজনকে গ্রেফতার করে। তারা হলেন—জি এম হোসেন আলী (২৫), মো. শফিকুল (২৯), মো. আকাশ ইসলাম (১৯), মো. মামুনুর রশীদ (৩০), মো. আলম (২০), মো. শাওন (১৯), মো. মারুফ (২৫) ও মো. নুর আলম (২০)।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com