শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প

পিরোজপুরে বিএনপিতে যোগ দিলেন জেপির ছয় শতাধিক নেতাকর্মী

পিরোজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টির (জেপি) উপজেলার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় ভান্ডারিয়ার চড়খালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন- জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টি জেপির সহ সভাপতি মো. শফিকুল আলম খোকন শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, কায়সারুল ইসলাম মালকার, সহ সাধারণ সম্পাদক আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, মো. মনির সরদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের ছয় শতাধিক নেতাকর্মী।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।

বিএনপিতে যোগ দেওয়া জেপি নেতা আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার বলেন, তারেক রহমানের একত্রিশ দফার ওপরে বিশ্বাস ও আস্থা রেখে আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি‌।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, জাতীয় পার্টি থেকে বিএনপির প্রতি আস্থা রেখে তারা এই দলে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com