বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

‘ডন ৩’-তে কি ফিরছেন শাহরুখ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-এর কাস্টিং ঘিরে জল্পনা যেন থামছেই না। প্রথম দুই কিস্তিতে শাহরুখ খান অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে হঠাৎ করেই নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে বিতর্ক শুরু হয়।

মাসখানেক আগে সেই বিতর্কে নতুন মোড় আসে, যখন জানা যায়-রণবীর সিং আর ‘ডন ৩’-এর অংশ নন। এমন পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে, ‘ডন ৩’-তে আবারও ফিরতে যাচ্ছেন শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ‘ডন ৩’-তে ফিরতে রাজি হতে পারেন। তবে একটি বিশেষ শর্তে। বলা হচ্ছে, তিনি চান এই সিনেমার পরিচালনার দায়িত্ব নেবেন ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি।

তার বিশ্বাস, অ্যাটলির পরিচালনায় সিনেমাটির ভিজ্যুয়াল স্কেল এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আকর্ষণ অনেকটাই বেড়ে যাবে। সেই কারণেই এই শর্তে তিনি সিনেমাটিতে ফেরার বিষয়ে ইতিবাচক হতে পারেন বলে সূত্রের খবর।

‘ডন’ ও ‘ডন ২’তে শাহরুখের অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। পরে ‘ডন ৩’তে রণবীরকে নিয়ে নতুন পরিকল্পনা করা হলেও শিডিউলের জটিলতা, সৃজনশীল মতপার্থক্য ও অন্যান্য সমস্যার কারণে সেই কাস্টিং চূড়ান্ত রূপ পায়নি। রণবীরের সরে যাওয়া এবং শাহরুখের সম্ভাব্য প্রত্যাবর্তন এই ‘ডন ৩’-কে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। তবে এখন পর্যন্ত প্রযোজক বা নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ফলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হলেও যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে ‘ডন’ সিরিজের পুরনো জাদু নতুন রূপে আবারও বড় পর্দায় ফিরে আসতে পারে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

এদিকে, শাহরুখের আগামী সিনেমা ‘কিং’ ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। তার জন্মদিনেই সিনেমার নাম ঘোষণা করেছিল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’র পরিচালকও ছিলেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com