বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

অবশেষে নীরবতা ভাঙলেন রাফসানের প্রাক্তন স্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব। দীর্ঘদিনের প্রেমিকা, কণ্ঠশিল্পী জেফার রহমানকে বুধবার (১৪ জানুয়ারি) বিয়ে করেন তিনি। রাফসানের নতুন বিয়ের দুদিন পর অবশেষে নীরবতা ভাঙলেন তার প্রাক্তন স্ত্রী, চিকিৎসক সানিয়া এশা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নাম উল্লেখ না করে এশা জানিয়েছেন, অতীতের পরিচয় পেছনে ফেলে নিজের ক্যারিয়ার এবং আত্মপরিচয় নিয়ে সামনে এগিয়ে যেতে চান। 

তিনি লিখেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী-এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি- অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।

এশা আরও যোগ করেন, এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের- প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

সবশেষে রাফসানের প্রাক্তন স্ত্রী লিখেছেন, এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না। আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই- ডা. এশা। একটি নাম, একটি পরিচয়- যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।

দীর্ঘ তিন বছর সংসার করার পর ২০২৩ সালের শেষ দিকে সানিয়া এশার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন রাফসান সাবাব। ২০২০ সালের অক্টোবরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com