বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

সর্বকালের সর্বোচ্চ আয় করা কে এই অভিনেত্রী?

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

জেমস ক্যামেরনের নতুন ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শুধু বক্স অফিসে ঝড়ই তোলেনি, বরং হলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনয়শিল্পীদের তালিকায় বড় পরিবর্তন এনেছে। ছবিটির বিপুল সাফল্যের সুবাদে অভিনেত্রী জো সালদানা এখন বৈশ্বিক সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনেত্রীতে পরিণত হয়েছেন।

বিশ্বব্যাপী বক্স অফিসে এক বিলিয়ন ডলারেরও বেশি আয় করা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’র মাধ্যমে জো সালদানার মোট বক্স অফিস আয় পৌঁছেছে প্রায় ১৫.৫ বিলিয়ন ডলারে। এর ফলে আয়ের দিক থেকে এতদিন শীর্ষে থাকা হলিউড তারকা স্কারলেট জোহানসনকে পেছনে ফেললেন তিনি, যার মোট আয় ছিল প্রায় ১৫.৪ বিলিয়ন ডলার। উল্লেখ্য, গত বছর ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির সাফল্যের পর স্কারলেট এই তালিকার শীর্ষে উঠেছিলেন।

চমকে দেওয়ার মতো তথ্য হল, জো সালদানা পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী শীর্ষ সাতটি ছবির মধ্যে চারটিতেই অভিনয় করেছেন, যার মধ্যে শীর্ষ তিনটি ছবিতেই তিনি ছিলেন। সালদানা অভিনীত ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তিনটি ছবির মোট আয় প্রায় ৬.৬ বিলিয়ন ডলার। পাশাপাশি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (MCU) গামোরা চরিত্রে অভিনয় করে তিনি আরও বিপুল সাফল্য অর্জন করেছেন। তার অভিনীত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ছবিগুলোর সম্মিলিত আয় ৭.৫ বিলিয়ন ডলারেরও বেশি। এছাড়াও তিনি ‘স্টার ট্রেক’ সিরিজের সিনেমায়ও অভিনয় করেছেন।

এদিকে, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতেও আছেন এই হলিউড তারকা। তাই ধারণা করা হচ্ছে, ছবিটি প্রেক্ষাগৃহে আসলে জো সালদানার আয় আরও বাড়তে পারে। পাশাপাশি ভবিষ্যতে মুক্তির অপেক্ষায় থাকা বাকি দুই ‘অ্যাভাটার’ ছবিতেও তার উপস্থিতির জোর সম্ভাবনা রয়েছে।

রেকর্ড যাত্রায় যাদের পেছনে ফেলেছেন সালদানা

সর্বকালের সর্বোচ্চ আয়কারী অভিনেতাদের তালিকায় এক সময় ১৯৬০-এর দশক পর্যন্ত ক্লার্ক গেবল ও জন ওয়েন শীর্ষে ছিলেন। পরবর্তীতে ৯০-এর দশক পর্যন্ত এই স্থান দখল করে রাখেন আর্নল্ড শোয়ার্জেনেগার ও সিলভেস্টার স্ট্যালোন।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা শুরুর পর দীর্ঘদিন শীর্ষে ছিলেন স্যামুয়েল এল. জ্যাকসন। গত বছর তাকে পেছনে ফেলে প্রথম হন স্কারলেট জোহানসন। বর্তমানে স্যামুয়েল তৃতীয় স্থানে অবস্থান করছেন। তার পরের স্থানগুলোতে রয়েছেন মার্ভেলেরই আরেক তারকা রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস প্র্যাট।

শীর্ষ ১০ তালিকায় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আরও যেসব অভিনেতা রয়েছেন তারা হলেন- ক্রিস হেমসওয়ার্থ, ভিন ডিজেল ও ক্রিস ইভান্স। তালিকার একমাত্র মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বাইরের অভিনেতা হিসেবে আছেন টম ক্রুজ (৬ নম্বরে) এবং ডোয়াইন জনসন (১০ নম্বরে)।

সব মিলিয়ে, ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’র সাফল্য জেমস ক্যামেরনের পাশাপাশি জো সালদানাকেও নতুন এক ঐতিহাসিক উচ্চতায় নিয়ে গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com