বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলায় ফিরবেন ক্রিকেটাররা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবারই ক্রিকেটাররা খেলায় ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ক্রিকেটারদের সংগঠনটির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ‘পদত্যাগ না করা পর্যন্ত খেলায় না ফেরার’ আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে সংগঠনটি।

কোয়াব বলছে, ‘পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি।’

নাজমুলকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কটের কারণে আজ বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। সূচি অনুযায়ী আগামীকাল দুটি ম্যাচ হওয়ার কথা।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com