ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

আফ্রিকা কপ অব নেশনস সালাহর স্বপ্ন ভেঙে ফাইনালে সেনেগাল

মিশরের জার্সি গায়ে আফ্রিকা কপ অব নেশনস জেতার স্বপ্ন অধরাই থেকে গেল মোহাম্মদ সালাহর। সেমিফাইনালে ১-০ ব্যবধানে সাদিও মানের সেনেগালের কাছে হেরে নিশ্চিত হয়েছে বিদায়।

ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে সাদিও মানে করেন ম্যাচের ফলাফল নির্ধারণী গোলটি।

সেমিফাইনালে ৯০ মিনিটের খেলায় অধিকাংশ সময় আধিপত্য দেখিয়েছে ম্যাচজুড়ে সেনেগালই। ৬৫ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নেয় সেনেগার। যার মধ্যে লক্ষ্যে রাখে ৪টি।

অন্যদিকে মাত্র ৪টি শট নিয়ে লক্ষ্যে রেখেছে ১টি। মোহামেদ সালাহ থাকলেও আক্রমণ সাজাতে ব্যর্থ হয়েছে মিশর। তবে রক্ষণভাগে ভালো করছে দেশটি। এই কারণে গোল আদায় করা কঠিন ছিল সেনেগালের জন্য।

৭৮ মিনিটে ভাগ্যের সহায়তায় ডিফ্লেকশন থেকে বল পান মানে। সেই বল পেয়ে বক্সের বাইরে থেকে শটটাও নেন দুর্দান্ত। যে শট আটকানোর মতো কোনো সুযোগই ছিল না মিশরের গোলকিপার মোহামেদ এল শেনাওয়ের।

এই এক গোলেই নিশ্চিত হয়ে গেছে সেনেগালের ফাইনাল ও মিশরের বিদায়। অন্য সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে গত আসরের রার্নাস-আপ নাইজেরিয়া।

আগামী ১৯ জানুয়ারির ফাইনালে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে সেনেগাল।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

আফ্রিকা কপ অব নেশনস সালাহর স্বপ্ন ভেঙে ফাইনালে সেনেগাল

আপডেট সময় ১০:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬