বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইসিসি থেকে এখনো কোনো চিঠি পাইনি: আসিফ আকবর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে চলমান আইসিসি-বিসিবি চিঠি চালাচালির বিষয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। জানালেন, ভেন্যু পরিবর্তন নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে এখনো চিঠি পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিপিএলের সিলেট পর্ব শেষে গতকাল সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ বলেন, একটু আগে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোনো নিউজ আছে কি না। আসলে এরকম কোনো নিউজ নেই আমাদের কাছে। আইসিসি থেকে কোনো চিঠি আমরা পাইনি এখনো এ বিষয়ে।

ভেন্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমের দাবির বিষয়ে বিসিবির এই পরিচালক বলেন, ইন্ডিয়ান নিউজ ওরা ওদের মতো করুক। আপনারা প্রপার নিউজটা দিয়ে দিন তাহলেই হবে। আইসিসি কী বলছে অবশ্যই আমরা আপনাদের জানাব।

বিসিবি সঠিক তথ্য দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের দেশে একটা নেচার আছে, একটু অস্থিতিশীল থাকি এবং খুব দ্রুত শুনি আবার ভুলে যাই। আমাদের জায়গা থেকে হুটহাট কথা বলতে পারি না। বোর্ড থেকে যখন আমরা সিগন্যাল পাই তখনই আপনাদের বলি। অথেনটিক যেন হয়। এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমরা দিইনি যেটা বোর্ড কর্তৃক ফিল্টারড না। আমরা আইসিসির চিঠির অপেক্ষায় আছি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com