বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

গোল্ডেন গ্লোবের আসরে বাজিমাত ১৬ বছরের কিশোরের

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আজ সোমবার বাংলাদেশ স্থানীয় সময় যখন ভোর তখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে বসেছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৮৩তম আসর। সে আসরে ডাকসাইটে সব তারকাদের পেছনে ফেলে সেরার পুরষ্কার নিয়েছেন ১৬ বছরের কিশোর অভিনেতা ওয়েন কুপার।

ব্রিটিশ ওয়েব সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ অভিনয় করে এ পুরস্কার জিতেছেন তিনি। অ্যাওয়ার্ড হাতে মঞ্চে দাঁড়িয়ে ওয়েন বলেন, “গ্লোডেন গ্লোবের মঞ্চে যে দাঁড়িয়ে আছি, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না। কী যে অভাবনীয় যাত্রাপথ ছিল আমার এবং আমার পরিবারের তা বোধহয় সঠিকভাবে বর্ণনা করতে পারব না। অনেকে যা আমার এবং আমার পরিবারের জন্য করেছেন তাতে আমি সত্যি আপ্লুত।”

গেল বছরের ১৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পায় ‘অ্যাডোলেসেন্স’। অল্পদিনেই বিশ্ব বিনোদন অঙ্গনে হইচই ফেলে সিরিজটি। পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। চারটি বিভাগে ছিনিয়ে নেয় পুরস্কার।

ওয়েন কুপার ছাড়াও সিরিজটির আরও কয়েকজন পেয়েছেন পুরস্কার। সেরা অভিনেতা হিসাবে স্টিফেন গ্রাহাম, সেরা সহ অভিনেত্রী ইরিন ডোহার্টি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com