সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দূর হলো আন্দালিব পার্থের ‘পথের কাঁটা’

ভোলা, প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে এই আসনে বিএনপি জোটের একক প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোলাম নবী আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র তার আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।

ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে তার আইনজীবীর মাধ্যমে আবেদনপত্র পেয়েছি। নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিএনপির পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি। যাচাই-বাছাই শেষে ৩ জানুয়ারি তা বৈধ ঘোষণা করা হয়েছিল। তিনি নিজের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছেন, তবে কোনো কারণ উল্লেখ করেননি।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান বিন মোস্তফা, এনপিপির মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com