রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একনেকে অনুমোদন পেলো না সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে আগাম বন্যার আশংকা, ঝড়-বৃষ্টির কবলে পড়ছে দেশ খাল খনন কার্যক্রমে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টাকা ছাপানোর খবর নাকচ করলেন অর্থমন্ত্রী

মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্য দখলকারী সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি (এএ) ও কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের মধ্যে চলমান সংঘর্ষে সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

টানা কয়েক দিন সংঘর্ষ চলার পর সোমবার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উখিয়ার উনচিপ্রাং সীমান্তসংলগ্ন শাহজাহানের দ্বীপ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এতে হানিফ (২২) নামের এক জেলে আহত হয়েছেন। তিনি লম্বাবিল এলাকার ফজল আহমদের ছেলে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুরে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, সীমান্ত এলাকায় চলমান সংঘর্ষের মধ্যে বিদ্রোহীদের ছোড়া গুলিতে লম্বাবিল এলাকার শিশু হুজাইফা আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের দাবি এবং স্বশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টায় লম্বাবিল তেচ্ছি ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় বাসিন্দা শাহ আলম এবং গুলিবিদ্ধ শিশু আফনানের বাবা জসিম উদ্দিন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com