ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Logo নাচের মঞ্চ থেকে যুদ্ধক্ষেত্রে, হিউম্যানয়েড রোবট প্রস্তুত করছে চীন Logo জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২ বছর পর ফের বেতনজট Logo লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০ Logo প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে Logo অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী Logo জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী Logo রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের Logo কৃষকের সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে Logo দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে

করপোরেট কর পরিশোধ হবে মোবাইল সার্ভিসে

করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১১ জানুয়ারি) ওই কার্যক্রম উদ্বোধনের সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর দেওয়া আরও দ্রুত ও সহজ হবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক করপোরেট প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করছে। এই নতুন ব্যবস্থার ফলে তারা উৎসে করসহ বিভিন্ন ধরনের কর ও ভ্যাট একই প্ল্যাটফর্মে পরিশোধ করতে পারবে। অন্যান্য এমএফএস প্রদানকারীরাও ভবিষ্যতে এই সুবিধা চালু করবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে উৎসে কর বাবদ ১৩ কোটি এবং মূসক বাবদ ৬৪ কোটি টাকার চালান এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের অনলাইন মার্চেন্ট ওয়ালেট সার্ভিসের মাধ্যমে পরিশোধ করা হয়। এর ফলে করপোরেট করদাতারা ব্যাংকে উপস্থিত না হয়ে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের সুযোগ পাচ্ছেন।

নতুন এই সেবার মাধ্যমে এনবিআরের ই-টিডিএস সিস্টেমে উৎসে কর এবং অর্থ বিভাগের এ-চালান সিস্টেমের মাধ্যমে মূসক পরিশোধ করা যাচ্ছে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, এই ডিজিটাল উদ্যোগের ফলে কর পরিশোধে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, লেনদেনের সময় ও ব্যয় কমবে এবং বৃহৎ অঙ্কের কর প্রদানে করদাতাগণ উৎসাহিত হবেন। সরকারের রাজস্ব প্রশাসন আধুনিকায়ন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ক্যাশলেস সরকারি আর্থিক সেবা জোরদারের উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

করপোরেট কর পরিশোধ হবে মোবাইল সার্ভিসে

আপডেট সময় ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬