বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

মারা গেছেন ‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী হিসেবে যিনি এক সময় উপমহাদেশজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সাম্প্রতিক সময়ে ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজে খলচরিত্রে অভিনয় করে আবারও দর্শকের নজর কাড়েন। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।

রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে ফিরেছিলেন। তার কোনো শারীরিক অসুস্থতার কথা আগে জানা যায়নি। তাই হঠাৎ মৃত্যুর খবরে পরিবার ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। সেখানেই স্ত্রী ও কন্যার সঙ্গে বসবাস করতেন তিনি। যদিও কাজের প্রয়োজনে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করতেন, তবে মুম্বাইয়ে স্থায়ীভাবে কখনও থাকেননি। একসময় কলকাতা পুলিশে চাকরি করতেন প্রশান্ত। সেখান থেকেই শুরু হয় তার সংগীতযাত্রা।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কলকাতা পুলিশে কর্মরত এক সহকর্মীর কাছেই তিনি বাংলা শিখতেন, আর বিনিময়ে তাকে নেপালি ভাষা শেখাতেন। সহকর্মীদের উৎসাহেই ‘ইন্ডিয়ান আইডল’র অডিশনে অংশ নেন তিনি। পরে প্রতিযোগিতার তৃতীয় আসরের শিরোপা জিতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

গানের পাশাপাশি নেপালের চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন প্রশান্ত তামাং। সম্প্রতি ‘পাতাললোক ২’-এ তার নেতিবাচক চরিত্র দর্শকের বিশেষ প্রশংসা কুড়ায়।

প্রতিভাবান এই শিল্পীর আকস্মিক বিদায়ে সংগীত ও অভিনয় জগত হারাল এক উজ্জ্বল নক্ষত্র।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com