ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক Logo ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বিশ্বকে ৫ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo আরও ১১টি বোয়িং কেনার চুক্তিতে পৌঁছানোর জন্য অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের Logo ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা Logo মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত Logo রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট Logo কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, বরং হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ এ কে এম ওয়াহিদুজ্জামানের

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো বিভাগীয় পর্যায়েও হতে পারে : রিজওয়ানা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো রাজধানী কেন্দ্রিক না রেখে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে বিভাগীয় পর্যায়েও আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রথমবারের মতো এবার কক্সবাজারেও উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা অবশ্যই উৎসাহব্যঞ্জক, তবে এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়ে সবাইকে অবশ্যই মনোযোগী হতে হবে।

তিনি বলেন, দ্বন্দ্ব-সংঘাতপূর্ণ, বিভক্ত এই পৃথিবীতে সংস্কৃতিই মানুষে-মানুষে সেতুবন্ধ রচনা করতে পারে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে সাংস্কৃতিক বন্ধনগুলো দৃঢ় হয়। মানুষের সাধারণ আশা-আকাঙ্ক্ষা, মূল্যবোধ, জ্ঞান-বিনিময়ের মাধ্যমে একে অপরকে জানার সুযোগ তৈরি হয়।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগান সামনে রেখে ১০ থেকে ১৮ জানুয়ারি ৯ দিনব্যাপী ঢাকার বিভিন্ন ভেন্যুতে উদযাপিত হচ্ছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়েও আয়োজন করা যেতে পারে।

চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাওয়া দেশি-বিদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে পরিবেশ বিষয়ক কোনো চলচ্চিত্র আছে কিনা, জানতে চেয়ে উপদেষ্টা আয়োজকদের দু’একটি পরিবেশ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি চলচ্চিত্র উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাজ্য নিবাসী ক্রোয়েশিয়ান চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ এবং বাংলাদেশে চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শিওপেং।  

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বিভিন্ন পর্যায়ে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চীনা পরিচালক চেন শিয়াং পরিচালিত ছবি ‘উ জিন ঝি লু’ (দি জার্নি টু নো এন্ড)। 

বরাবরের মতো এবারও এশিয়ান ফিল্ম কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, ওমেন ফিল্ম মেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম এবং ওপেন টি বায়োস্কোপ বিভাগে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

উৎসবে আরও থাকছে ওয়েস্ট মিটস ইস্ট, স্ক্রিনপ্লে ল্যাব, মাস্টারক্লাস, আর্ট এক্সিবিশন ইত্যাদি।

Tag :

নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো বিভাগীয় পর্যায়েও হতে পারে : রিজওয়ানা

আপডেট সময় ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬