বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের। আজ শনিবার বিকেলে জাতীয় যাদুঘরে প্রধান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এ উৎসব। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘শুধু ঢাকা মানেই বাংলাদেশ নয়, আমাদের বিভাগীয় শহরেও অনেক মানুষ আছেন, যাঁরা সিনেমা দেখতে চান’ আগামী বছর থেকে এই উৎসবকে সারাদেশে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনা গ্রহণ করতে উৎসব কর্তৃপক্ষ ও সংস্কৃতি মন্ত্রণালয়কে আহ্বান জানান উপদেষ্টা।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই স্লোগান সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী চলবে এবারের উৎসব।

বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। প্রতিযোগিতা ও প্রদর্শনী মিলিয়ে বহুমাত্রিক বিভাগে সাজানো হয়েছে চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন।

এবার ঢাকা উৎসবের সিনেমা প্রদর্শিত হবে জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ একাধিক ভেন্যুতে। ১৮ জানুয়ারি পর্দা নামবে ঢাকা উৎসবের।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com