বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

তাহসান-রোজার সংসার ভাঙছে

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হতেই এই তারকার ঘর ভাঙার খবর এলো। বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন গুঞ্জন চলার পর বিচ্ছেদের বিষয়টি স্বীকার করে তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে কথা বলতে না চাইলেও উদ্ভূত পরিস্থিতির কারণে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি।

তাহসান বলেন, খবরটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মূলত বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভুয়া খবর নজরে আসায় তিনি সত্যটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘ এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে। বিয়ের পর তারা সুখেই আছেন বলে ধারণা করা হলেও মাত্র কয়েক মাসের মাথায় তাদের দূরত্ব তৈরি হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com