বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

অবশেষে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষে সিনেমা ‘জন নয়াগন’। বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন সেন্সর বোর্ডের কড়াকড়িতে সিনেমার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। মাদ্রাজ হাই কোর্টের নির্দেশে সেন্সর সার্টিফিকেশন পাচ্ছে ছবিটি।

শুক্রবার (৯ জানুয়ারি) বিজয়ের ‘জন নয়াগন’মুক্তির কথা থাকলেও বুধবার (৭ জানুয়ারি) আচমকাই জানা যায় পূর্ব নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না অভিনেতার বহু প্রতীক্ষিত ছবিটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা। বুধবার আদালত নির্দেশ দিয়েছিল, ছবির গল্প এবং প্রেক্ষাপট খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করতে হবে। আদালতের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ‘জন নয়াগন’-এর মুক্তি পিছিয়ে যায়। আজ শুক্রবার এক রায়ে সিনেমাটি মুক্তির কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালত। তবে কবে, কখন মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

তামিল ভার্শন সেন্সর না হওয়ায় হিন্দি, তেলেগু, মালয়ালম এবং কন্নড়— সব ভাষাই মুক্তি থমকে গিয়েছিল। আদালতের নির্দেশের পর এবার আর কোনো বাধা থাকল না। এইচ বিনোদ পরিচালিত এ ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে এবং মমতা বাইজু।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com