ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা Logo বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল Logo তেলের বাজারের নিয়ন্ত্রণ ওপেক নয়, এখন চীনের হাতে Logo জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই Logo শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী

ইরানে আবারও হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

ইরানে চলমান বিক্ষোভের কারণে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন ইরানজুড়ে গত প্রায় দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে।

রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি তাদের জানিয়ে দিয়েছি— যদি তারা মানুষ হত্যা শুরু করে তাহলে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানবো।

রেডিও উপস্থাপক উল্লেখ করেন যে, বিক্ষোভে এরই মধ্যে বহু মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ট্রাম্প বলেন, নিহতদের মধ্যে কিছু মৃত্যু পদদলিত হয়ে ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর কারণে নাও হতে পারে।

এর আগেও গত শুক্রবার ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ‘সহিংসভাবে হত্যা করে’, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধারে এগিয়ে আসবে’।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক।

হিউইটের রেডিও অনুষ্ঠানে ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা দিতে বলা হলে ট্রাম্প বলেন, আপনাদের স্বাধীনতার পক্ষে দৃঢ় থাকতে হবে… আপনারা সাহসী মানুষ। আপনার দেশের সঙ্গে যা হয়েছে, তা দুঃখজনক। একসময় আপনার দেশ ছিল একটি মহান দেশ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলা৭১নিউজ/এএস

Tag :

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

ইরানে আবারও হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

আপডেট সময় ১২:৪৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬