বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে। আহতরা হলেন- একই ক্যাম্পের সি ব্লকের সোনা মিয়ার ছেলে জোবাইর ও মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ রফিক।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে ইভটিজিংকে কেন্দ্র করে ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com