
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক কপিল দেব বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বিসিসিআইয়ের নির্দেশনায় বাদ পড়া বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের ইস্যুতে বাংলাদেশ-ভারতের ক্রিকেট সম্পর্ক বর্তমানে উত্তপ্ত অবস্থায় রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, নিরাপত্তাজনিত কারণ ও সরকারের নির্দেশনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা ভারতে যাবে না। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মুস্তাফিজের পর কি অন্য অঙ্গনের বাংলাদেশি খেলোয়াড়রাও ভারত থেকে নিষিদ্ধ হবে কিনা।
কপিল দেব এই প্রসঙ্গে বলেন, আমরা সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে কথা বলব। এখনও পর্যন্ত এই নিয়ে কোনো কথা হয়নি।’ বর্তমানে কপিল দেব ক্রিকেট থেকে দূরে থাকলেও তিনি পেশাদার গলফ ট্যুর সংস্থা পিজিটিআই-এর সভাপতি হিসেবে যুক্ত আছেন। বাংলাদেশ থেকে তিন গলফার জামাল হোসেন, মুহাম্মদ সিদ্দিকুর রহমান ও মুহাম্মদ আকবর হোসেন আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের কথা রয়েছে।
এদিকে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি ভারত থেকে ম্যাচ আয়োজনের পরিবর্তে অন্য ভেন্যুতে স্থানান্তরের অনুরোধ করেছে।
বিতর্কের জেরে বাংলাদেশ সরকার আইপিএলের সম্প্রচার ও প্রচারে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হস্তক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা এই বিতর্কের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ফোরামে নতুন দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে।
বাংলা৭১নিউজ/এএস