শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

মোটরসাইকেল দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর আথিরার মৃত্যু

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত ৩ জানুয়ারি রাতে সংঘটিত এ দুর্ঘটনায় মাত্র ২১ বছর বয়সেই থেমে যায় তার জীবন।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত আনুমানিক আড়াইটার দিকে ডান লেনে মোটরসাইকেল চালাচ্ছিলেন আথিরা। এ সময় পেছন দিক থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী হাত, কনুই ও উরুতে আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে। সম্ভাব্য বেপরোয়া কিংবা বিপজ্জনকভাবে গাড়ি চালানোর বিষয়টি মাথায় রেখে দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নুরুল আথিরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভস্ট্রিমের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে তার বাবার খাবারের দোকানে ভারতীয় জনপ্রিয় ফ্ল্যাটব্রেড ‘রুটি কানাই’ দক্ষতার সঙ্গে উল্টানোর ভিডিও তাকে আলাদা পরিচিতি এনে দেয়। মৃত্যুর আগে টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ৭৭ হাজারের বেশি, যা পরে মুছে ফেলা হয়।

আথিরার আকস্মিক মৃত্যুতে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com