রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নির্বাচনের বিষয়ে যারা এখনও সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, তাদের সরকার নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তিনটি ইভেন্ট হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা কোনও ঝামেলা ছাড়া সম্পন্ন হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। তাই নির্বাচনের বিষয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়ানো অর্থহীন।

তিনি বলেন, পোস্টাল ব্যালটে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনের মাধ্যমে শেষ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৬৩৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে ৭ লাখ মানুষ নির্বাচনে সরাসরি ভোট দিতে পারবেন না, কারণ তারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

প্রেস সচিব বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। যারা দায়িত্ব পালন করবেন তাদের ৭০ শতাংশের প্রশিক্ষণ ইতিমধ্যেই শেষ হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com