ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে পুলিশ তদন্ত কেন্দ্রের কাছেই মুহাম্মদ জানে আলম নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং রাউজান উপজেলা যুবদলের সদস্য ছিলেন। 

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাটের সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ জানে আলম (৪৮) সিকদার বাড়ি এলাকার মৃত হামদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে তিন যুবক ঘটনাস্থলে আসেন। তাদের সবার মুখে ছিল মুখোশ। বাড়ির সামনে পৌঁছেই কোনো কথা না বলেই তারা জানে আলমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার দ্রুতগতিতে মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জানে আলম। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন, জানে আলম আমাদেরই বাড়ির মানুষ। বাজার থেকে ঘরে ফেরার পথে তাকে খুব কাছে থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। কেন তাকে হত্যা করা হলো— এ নিয়ে আমরা হতবাক।

পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত— তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬