সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান ইতোমধ্যে মানুষের বিশ্বাস-আস্থা অর্জন করেছেন: এ্যানি

লক্ষ্মীপুর, প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

তারেক রহমান ইতোমধ্যে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনী ও শিল্পি কলোনীসহ ৬নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, ‘আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। আমরা প্রত্যাশা করছি, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন।’

তিনি বলেন, আমার আপনার দায়িত্ব হচ্ছে তারেক রহমানের হাতকে শক্তিশালি করা। তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে বিশ্বাস-আস্থা এমনভাবে সৃষ্টি করেছেন, তাতে মানুষ মনে করছে তারেক রহমান দেশ পরিচালনা করার ক্ষেত্রে যোগ্য নেতা। একজন সুযোগ্য রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই বিএনপি আগামী দিনে এ দেশের মানুষের পাশে থাকবে এবং দেশের নেতৃত্ব দেবে।

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com