ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী Logo আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন Logo গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু Logo সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল? Logo সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা Logo ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী

অপহরণের ৪১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে অপহরণের ৪১ দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সাহেদুল ইসলাম সুজনকে (২২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত সুজন বেগমগঞ্জ উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের মো. শহীদের ছেলে।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে অভিযুক্ত সুজন ও তার সহযোগীরা বিদ্যালয়ে যাতায়াতের পথে ভিকটিমকে উত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দিচ্ছিল। এতে রাজি না হওয়ায় গত ২৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জোরপূর্বক তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে একই দিন বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে অপহরণ মামলা দায়ের হলে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী গোয়েন্দা নজরদারি শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী এবং র‍্যাব-১০-এর যৌথ অভিযানে রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং প্রধান আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিকে বেগমগঞ্জ থানার মাধ্যমে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

তিনি আরও জানান, ডাক্তারি পরীক্ষা শেষে অপহৃত স্কুলছাত্রী ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত

অপহরণের ৪১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

আপডেট সময় ০৫:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬