ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’ Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা

ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইমামদের নিয়োগ বিধিমালা ও বেতন কাঠামো ঠিক করবে সরকার।

সোমবার সকালে সিলেট সিটি করপোরেশন আয়োজিত ইমামদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইমামদের বেতন-ভাতা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ইমামদের হাদিয়া এমন হওয়া উচিত যে পরিমাণ অর্থে তাদের পরিবারের ৪-৬ সদস্যের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা সম্ভব হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই এই বিষয়টি বলেছিলেন। আমরা এই লক্ষ্য পূরণে এগিয়ে যাব।

তিনি বলেন, আমরা চাই আগামী দিনে একটা রাষ্ট্র-স্বীকৃতি বিধিমালা যার আলোকে ইমাম নিয়োগ ও অপসারণ হবে, কোনো ব্যক্তির খেয়াল-খুশিতে ইমামদের অপসারণ করা হবে না।

প্রধানমন্ত্রী ইমামদের সমাজের তাজ মনে করেন উল্লেখ করে তিনি বলেন, আপনাদের প্রতি তার (তারেক রহমান) এবং আমাদের সবার যে সম্মান, সেই সম্মান জানানোর উদ্দেশ্যে আজ সামান্য হাদিয়া সিটি করপোরেশনের প্রশাসকের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিচ্ছি।

স্থানীয় তদারকি কমিটিতে ইমামদের রাখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, যতগুলো উন্নয়ন কাজ হবে তাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং জনগণের মালিকানা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিলেট সিটি করপোরেশনে আগামী দিনে ব্যাপক উন্নয়ন হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সিটিতে এমন একজন ব্যক্তিকে প্রশাসক করা হয়েছে যার ওপর প্রধানমন্ত্রী আস্থাশীল। সিটির উন্নয়ন তরান্বিত করতে উদ্যোগ নেওয়া হবে। সড়কগুলো এ গ্রেডে উন্নীত করা হবে।

সিলেট নগর থেকে মাদক ও জুয়া চিরতরে নির্মূলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সিলেটকে সুন্দর করতে এবং অপরাধ নির্মূল করে একটি বসবাসযোগ্য নগরীতে রূপান্তরে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, নবনিযুক্ত সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম প্রমুখ।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’

ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬