শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

বাংলাদেশকে ২.৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি এডিবির

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

২০২৫ সালের কর্মসূচিতে বাংলাদেশকে নতুন করে ২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২২ টাকা ৫৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৪৯৫ কোটি টাকা। যা ২০২৪ সালের ১ দশমিক ১৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির দ্বিগুণেরও বেশি।

ওই কর্মসূচিতে কক্সবাজারে জ্বালানি, পরিবহন, ব্যাংকিং সংস্কার, নগর পরিষেবা, জলবায়ু স্থিতিস্থাপকতা, ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ (এসএমই) এবং জীবিকা ও পরিষেবার উন্নয়নে অগ্রাধিকারমূলক বিনিয়োগের লক্ষ্য রয়েছে। এ বছরের সার্বভৌম ঋণদান পোর্টফোলিও বিভিন্ন খাত এবং অর্থায়ন পদ্ধতির ভারসাম্যপূর্ণ মিশ্রণকে প্রতিফলিত করে।

সোমবার (৫ জানুয়ারি) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং বলেন, এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে বাংলাদেশের অগ্রাধিকারগুলোকে সমর্থন করার জন্য আমরা গর্বের সঙ্গে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, যা ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং বৈশ্বিক দৃশ্যপটের কারণে আরও জটিল হয়ে উঠছে।

তিনি বলেন, ২০২৫ সালের প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী অংশীদারত্ব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং অন্যান্য সরকারি মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় অর্থনৈতিক বৈচিত্র্য, উন্নত অবকাঠামো ও পরিষেবা এবং মানব উন্নয়নে যৌথ মনোযোগের ওপর জোর দেয়।

১০টি প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ মোট ২.৫৭ বিলিয়ন ডলারের মধ্যে পরিবহন খাতে প্রায় ৩৫ শতাংশ, অবকাঠামোতে ২৩ শতাংশ, সরকারি খাত ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণে ১৬ শতাংশ, জ্বালানি উদ্যোগে ১১ শতাংশ, পানি ও নগর
উন্নয়নে ৯ শতাংশ এবং মানব ও সামাজিক উন্নয়নে ৬ শতাংশ অবদান রেখেছে।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com