বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সহায়তা আসছে, ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের ফের তিতাসে দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ ময়মনসিংহে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা বার্নিকাটের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ

দুই দশক পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে তার প্রার্থিতা এরই মধ্যে বৈধ ঘোষণা হয়েছে। এই নির্বাচনি প্রেক্ষাপটেই ১৯ বছর পর বগুড়া সফর করছেন তিনি, যা ঢাকার বাইরে তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর হিসেবেও বিবেচিত হচ্ছে।

দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি (রোববার) তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাতযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত গণ দোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।

রংপুরে যাত্রাপথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে অবস্থিত হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারতের কর্মসূচিও রয়েছে তারেক রহমানের।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তারেক রহমান ১৯ বছর ১৮ দিন পর বগুড়ায় আসছেন। তিনি এক রাত অবস্থান করবেন এবং গণ দোয়ায় অংশ নেবেন।

 

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, রংপুর যাওয়ার পথে মহাস্থান মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এসময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন এবং উপজেলার শেষ সীমানা পর্যন্ত বিদায় জানাবেন।

এদিকে তার আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়িটি নতুন করে সাজানো হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি ২০০০ সালে সংস্কার করে ‘গ্রিন এস্টেট’ নামে গড়ে তোলেন তারেক রহমান। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় তিনি বিভিন্ন সময়ে এই বাড়িতে অবস্থান করতেন। দলীয় নেতাকর্মীদের ধারণা, নির্বাচনি প্রচার ও সাংগঠনিক দিকনির্দেশনার জন্য এবারও তিনি এখানেই অবস্থান করতে পারেন।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী। সেখান থেকেই ২০০১ সালে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তারেক রহমান। এবার তিনি বগুড়া সদর-৬ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com