বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সহায়তা আসছে, ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের ফের তিতাসে দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ ময়মনসিংহে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা বার্নিকাটের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ

খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।

রবিবার (৪ জানুয়ারি) শোকবার্তা গ্রহণের তৃতীয় দিনে তিনি কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান। 

এ সময় নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান।  

শোক বইতে দেওয়া মন্তব্যে বালা নন্দ শর্মা বেগম খালেদা জিয়াকে একজন প্রভাবশালী ও মহান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উল্লেখ করেন। 

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাবেক এ প্রধানমন্ত্রীর অবদান গুরুত্বপূর্ণ ও স্থায়ী বলে তিনি মন্তব্য করেন। 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নেপালে বেগম খালেদা জিয়া কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে তিনবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে নেপাল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আঞ্চলিক সহযোগিতা ও সংহতির ক্ষেত্রে তার আজীবন নিবেদন দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি স্থায়ী ছাপ রেখে গেছে বলেও তিনি উল্লেখ করেন।  

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক ও ব্যক্তিবর্গরা কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে এসে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 

রাষ্ট্রদূত জানান, দক্ষিণ এশীয় সমৃদ্ধির লক্ষ্যে বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও অবদান প্রতিবেশী রাষ্ট্রগুলো গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করছে।  

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com