বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিয়াজের গোলে তানজানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

শুরু থেকে একের পর এক সুযোগ পেল দুই দল। তবে কাজে লাগাতে পারল না কেউই। দ্বিতীয়ার্ধে কঠিন এঙ্গেল থেকে জালের ঠিকানা খুঁজে নিলেন ব্রাহিম দিয়াজ। তানজানিয়াকে হারাল মরক্কো। আফকন ইতিহাসে উঠে গেল তারকা ফরোয়ার্ডের নাম।

আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) রোববার রাতে শেষ ষোলোর ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারায় মরক্কো। জয়সূচক গোলটি আসে দিয়াজের পা থেকে। এই জয়ে সেরা আটে উঠে গেল মরক্কো। যেখানে তাদের প্রতিপক্ষ ক্যামেরন।

ম্যাচের ৬৪ মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে বাইলাইনের সামনে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান দিয়াজ। 

চলতি আফকনে এ নিয়ে টানা চার ম্যাচে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। টুর্নামেন্টের ইতিহাসে মরক্কোর প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল করলেন তিনি। ১৯৭৬ সালে মরক্কোর প্রয়াত ফুটবলার আহমেদ ফারাস টানা তিন ম্যাচে গোল করেছিলেন। 

এছাড়া ৪ গোল নিয়ে চলতি আফকনের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন দিয়াজ। পেছনে পড়ে গেছেন তার সতীর্থ আইয়ুব এল কাবি ও আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।

আগামী শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ক্যামেরনের মুখোমুখি হবে মরক্কো।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com